নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,
নদীয়া ডিস্ট্রিক্ট রেজিস্ট্রি অফিস কোর্টে আলমারির তালা ভেঙে সিসিটিভি সহ গুরুত্বপূর্ণ নথী চুরির অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। রাতের অন্ধকারে দুষ্কৃতীরা এ কাজ ঘটিয়েছে বলে খবর পাওয়া গেছে। জেলা পুলিশ সুপারের অফিস থেকে মাত্র ঢিল ছড়া দূরত্বে রয়েছে কৃষ্ণনগর ডিস্ট্রিক্ট রেজিস্ট্রি অফিস। কৃষ্ণনগরের রেজিস্ট্রি অফিসের মত হাই প্রোফাইল রকো জায়গা যেখানে তার পাশাপাশি রয়েছে জেলা পুলিশ সুপারের দপ্তর, ডি আই বি দপ্তর সহ বিভিন্ন অফিস সেখানে প্রশাসনের নজর এড়িয়ে কি করে এমন চুরি হয় তা নিয়ে প্রশ্ন তুলেছে অনেকেই। অফিসের আধিকারিকরা জানালেন যে অফিসে এসে তারা দেখতে পান জিনিসপত্র সবকিছু ছড়ানো ছিটানো অবস্থায় পড়ে আছে এবং আলমারির তালা ভাঙ্গা এবং চুরি গেছে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি। কৃষ্ণনগর শহরের এরকম একটি গুরুত্বপূর্ণ জায়গায় এই চুরির ঘটনা পুলিশ প্রশাসনকে রীতিমতো প্রশ্নের মুখে ফেলেছে।এই ঘটনা রীতিমত চঞ্চল্য সৃষ্টি করেছে গোটা এলাকা জুড়ে।

