গভীর রাতে একটি চালকলের ভেতর থেকে বিষধর চন্দ্রবোড়া সাপ উদ্ধার

গভীর রাতে একটি চালকলের ভেতর থেকে বিষধর চন্দ্রবোড়া সাপ উদ্ধার

মলয় দে নদীয়া :-গভীর রাতে একটি চালকলের ভেতর থেকে বিষধর চন্দ্রবোড়া সাপ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি শান্তিপুর নৃসিংহপুর কালনা ঘাটের। গতকাল গভীর রাতে ওই এলাকার একটি চালকলের ভেতরে একটি বিষধর চন্দ্রবোড়া সাপ ঢুকে থাকতে দেখে চাল কলের মালিক, এরপর আতঙ্ক সৃষ্টি হয় চালকলে কর্মরত শ্রমিকদের মধ্যে। তড়িঘড়ি ফোন করে বনদপ্তরকে যদিও পরবর্তীতে ফোন করে শান্তিপুরের বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সহাকে। ওই রাতে ঘটনাস্থলে যাই উদ্ধারকারী অনুপম সাহা এরপর বেশ খানিকটা সময়ের চেষ্টায় ওই বিষধর চন্দ্রবোড়া সাপটিকে উদ্ধার করে বস্তা বন্দী করে। উদ্ধারকারী অনুপম সাহা জানান, বিষধর চন্দ্রবোড়া সাপটিকে তিনি বনদপ্তরে হাতে তুলে দেবেন। যদিও গভীর রাতে চালকলের ভেতর থেকে বিষধর চন্দ্রবোড়া সাপ উদ্ধার ঘিরে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। তবে বিষধর চন্দ্রবোড়া সাপটি উদ্ধার হওয়ার পরে অনেকটা আতংক মুক্ত এলাকার মানুষ।