গভীর জঙ্গলে রহস্যময় ঝুপড়ি থেকে উদ্ধার সেক্স ডল, হাজার শাড়ি

নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,

গভীর জঙ্গলে রহস্যময় ঝুপড়ি থেকে উদ্ধার সেক্স ডল, হাজার শাড়ি।ঘন জঙ্গল আর তার মধ্যেই কাঁটা তার দিয়ে মাওবাদীদের ঘরের মতো বানানো একটি ঝুপড়ি। অত্যন্ত রহস্যময়, গভীর জঙ্গলের এই ঝুপড়ি থেকে উদ্ধার করা হলো একটি সেক্স ডল ,হাজার শাড়ি এবং দুটি ধারালো অস্ত্র। খড়গপুরের হিজরীর ঘন জঙ্গলে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি দীর্ঘদিন ঝুপড়ি বানিয়ে থাকছিলেন। হঠাৎই বনদপ্তর এর কর্মীদের নজরে আসে এই ঝুপড়িটি। সন্দেহ হওয়াতে তারা সেখানে যায় এবং পৌঁছাতেই ঝুপড়ি থেকে বেরিয়ে আসে একজন ব্যক্তি। এরপর বনদপ্তরের কর্মীরা ঘরের মধ্যে ঢুকতেই হতবাক হয়ে যায় কারণ সারা ঘর জুড়ে বিভিন্ন দামের হাজার সারি। সেক্স ডল এবং ধারাল অস্ত্র। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় পুলিশের কাছে। কিন্তু এত শাড়ি এবং অস্ত্র দিয়ে ওই ব্যক্তি কি করছিলেন কিসের চক্র চালাচ্ছেন তিনি তার কোন সদুত্তর তার কাছ থেকে পাওয়া যায়নি। ঘন জঙ্গলের মধ্যে যেহেতু মানুষের প্রবেশ সেরকম নেই তাই ওই জায়গাটিকে নিজের কারবার চালানোর জন্য বেছে নিয়েছিল ওই ব্যক্তি। অত্যন্ত চঞ্চল্যকর এই ঘটনায় হতবাক সকলে। আপাতত পুলিশ ওই ব্যক্তিকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।