নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,
গভীর জঙ্গলে ঘেরা রিসর্টে অজানা জন্তু, আতঙ্কে কর্মীরা।হঠাৎই রাতের অন্ধকারে জঙ্গল ঘেরা রিসোর্টে দেখা মিলল অজানা এক জন্তুর।অদ্ভুত এই প্রাণীটির দেখা মিলল বাঁকুড়া জেলার জয়পুরের বনফুল রিসর্টে। জয়পুরের এই সরকারি রিসোর্টে হঠাৎই ঢুকে পড়ে অজানা এই জন্তুটি। প্রথমে রিসর্ট এর কর্মীরা এই জন্তুটিকে চিনতে পারেনি যার ফলে উত্তেজনা সৃষ্টি হয় গোটা রিসর্ট জুড়ে। এরপর বন কর্মীরা এসে জানায় যে অদ্ভুত দেখতে ওই প্রাণীটির নাম গন্ধগোকুল। গভীর রাতে রিসর্ট এর ছাদে এই প্রাণীটিকে মোবাইল ফোনের ক্যামেরায় বন্দি করেন রিসর্টের কর্মীরা। এমন অদ্ভুত প্রাণীর কোনদিনও এলাকায় দেখতে পাওয়া যায়নি যার ফলে হঠাৎ অদ্ভুত প্রাণীর আগমনে ভয় পেয়ে যায় কর্মীরা। বনদপ্তর সূত্রে জানা গেছে যে জয়পুরের জঙ্গলে প্রচুর পরিমাণ গন্ধ গোকুল আছে, কখনো কখনো তারা খাদ্যের সন্ধানে জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢুকে পড়ে। তবে এর আগেও কোতুলপুর এবং জয়পুর জঙ্গল থেকে গন্ধগোকুল উদ্ধার করেছে বনদপ্তর।

