গত দুই দিনের টানা বৃষ্টির জেরে রবিবার সকাল থেকে জলমগ্ন ইংলিশ বাজার পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী সহ বেশ কিছু এলাকা। জলমগ্ন হয়ে পড়েছে একাধিক রাস্তা। জল ঢুকে পড়ছে বাড়িতে। এই নিয়ে প্রশাসনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন ওয়ার্ড বাসিরা। ওয়ার্ড বাসীদের অভিযোগ ৩০ থেকে ৪৫ মিনিট টানা বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে পড়ে গোটা এলাকা। শুধু আজকের সমস্যা নয় দীর্ঘ বছরের সমস্যা এটি। স্থানীয় কাউন্সিলর, প্রশাসন এবং পৌরসভা কেও জানানো হয়েছে। কিন্তু কাজের কাজ কিছু হয়নি। এদিকে টানা দুদিনের বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে গোটা এলাকা। জল ভেঙে স্কুল কলেজ বাজার ঘাট করতে হচ্ছে ওয়ার্ড বাসিদের। এই নিয়ে তারা একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন।

