গতকালকের পর আজ আবারো রানাঘাট শিয়ালদা শাখার ট্রেন চলাচল বিক্ষোভের মুখে, দু’ঘণ্টা আরও বেশি সময় ধরে চলে বিক্ষোভ
মলয় দে নদীয়া:- রানাঘাট শিয়ালদা শাখার ট্রেন চলাচল বিগ্ন। যাত্রী বিক্ষোভের কারনে ৭টা ৩০এর ডাউন রানাঘাট লোকালের প্ল্যাটফর্ম বদল।যাত্রীদের দাবি দীর্ঘদিন ধরে সাড়ে সাতটার ডাউন রানাঘাট লোকাল ছাড়তো ৫নম্বর থেকে।কিন্তু বেশ কিছুদিন ধরে সেই ট্রেন ছাড়ছে ২নম্বর প্লাটফ্রম থেকে। যাত্রীদের দাবি এর ফলে তাদের নানা অসুবিধা হচ্ছে।অবিলম্বে ডাউন রানাঘাট লোকালকে আবার 5 নম্বর প্লাটফর্ম থেকে ছাড়তে হবে। এই দাবিতে গতকাল প্রায় ৪০মিনিট ধরে চলে রানাঘাট স্টেশনের এই বিক্ষোভ।এরপর নিত্যযাত্রীদের সাথে রেলের আধিকারিকদের আলোচনার পর ওঠে এই বিক্ষোভ। কিন্তু গতকাল রেল কর্মকর্তাদের দেওয়া প্রতিশ্রুতি আজ ফলপ্রসূ না হওয়ায় আজ আবারো রেল যাত্রী বিক্ষোভ করে প্রায় দুই ঘন্টা যাবৎ সময় ধরে। ফলে বছরের শেষ দিন হিসাবে পিকনিক এবং বিভিন্ন বেড়াতে যাওয়া সাধারণ মানুষসহ অফিস এবং অন্যান্য কাজকর্মে যাওয়া দৈনিক যাত্রীরা পড়ে ভোগান্তিতে। একইভাবে রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আজও তাদের আশ্বাস দেওয়ার পর উঠে যায় এই বিক্ষোভ। তবে আগামীকাল থেকেই ব্যাবস্থা গ্রহণ না করলে আগামীতে ট্রেনের কম্পার্টমেন্ট পরিষ্কার এবং 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে রানাঘাট লোকাল ট্রেন ছড়ার দাবিতে অনড় থাকবেন বলেই জানিয়েছেন বিক্ষুব্ধরা।

