গণনার দিন মুড়ি মুরকির মতো বোমাবাজি, নীরব পুলিশ
আজ পঞ্চায়েত ভোটের ফলাফল আর ভোট গণনার আগেই ডায়মন্ড হারবারে একেবারে মুড়ি মুড়কির মত বোমাবাজি অভিযোগ। ভোট গণনা শুরু হওয়ার আগেই রীতিমতো উত্তপ্ত হয়ে উঠলো ডায়মন্ড হারবার। জানা গেছে সেখানকার ফকির চাঁদ কলেজের সামনে বোমা মারার অভিযোগ। আর বোমাবাজির মুহূর্তে কার্যত নীরব দর্শকের ভূমিকা ছিল পুলিশ। উল্লেখ্য আজ ভোট গণনা কে কেন্দ্র করে ইতিমধ্যেই। চূড়ান্ত বিশৃংখল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই ডায়মন্ড হারবারে পঞ্চায়েত ভোটের দিনও সৃষ্টি হয়েছিল অশান্তি। আজ গণনা শুরু হওয়ার আগেই ব্যাপক উত্তপ্ত ডায়মন্ড হারবার।

