গঙ্গাসাগর মেলার আগে ভয়াবহ অগ্নিকাণ্ড মেলা প্রাঙ্গনে

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
গঙ্গাসাগর মেলার আগে ভয়াবহ অগ্নিকাণ্ড মেলা প্রাঙ্গনে।
আগামী জানুয়ারি মাসেই গঙ্গাসাগর মেলা। এই মুহূর্তে চলছে শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি। দূর দূরান্ত থেকে ইতিমধ্যেই ভক্তদের সমাগম ঘটেছে। আর মেলার প্রাক্কালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মিভূত গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণের একাধিক দোকান। জানা গিয়েছে বৃহস্পতিবার ভোররাতে মেলা প্রাঙ্গণের বামন খালি বাজারের একটি চায়ের দোকানে আচমকা আগুন ধরে যায়। সেই আগুনের ফুলকি ছড়িয়ে পড়তে থাকে পার্শ্ববর্তী দোকানে। ঘটনায় এলাকাবাসীদের অনুমান যে চায়ের দোকানে থাকা গ্যাস সিলিন্ডার থেকেই আগুন ধরেছে। ভয়াবহ অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি দোকানের জিনিসপত্র পুড়ে ভষ্মিভূত হয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে আসে দমকল বাহিনী।ঘটনাস্থল পরিদর্শনে আসেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা। ঘটনায় বেশ কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তবে মেলার আগে ভয়াবহ অগ্নিকাণ্ডে যে ক্ষতি হয়েছে তা বলাই বাহুল্য।