নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
খুচরো পয়সা দিয়ে গান্ধীজীর ছবি এঁকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম যুবকের,
দেশের মঞ্চে আবারো বাঙালির প্রতিভা স্বীকৃতি পেল। আর এবার খুচরো পয়সা দিয়ে গান্ধীজীর ছবি একে চমৎকার সৃষ্টি করলেন রাজারহাট নিউ টাউন এর যুবক সুরজিৎ। খুচরো পয়সা দিয়ে গান্ধীজীর ছবি ভাবতে অবাক লাগে না। আমার আপনার রোজকার জীবনে ব্যবহৃত বহু মূল্য সেই কয়েন দিয়ে গান্ধীজীর অসাধারণ পোট্রেট ছবি এঁকে ইন্দিয়া বুক অফ রেকর্ডসের স্বীকৃতি পেল এক যুবক। রাজারহাট নিউ টাউন এর বাসিন্দা সুরজিৎ, এক টাকা দু টাকা কয়েন দিয়ে ঘরের মেঝেতেই একে ফেললেন গান্ধীজীর ছবি। আর অসাধারণ এই ছবির জন্য ইন্ডিয়া বুক অফ রেকর্ড সে নাম উঠলো তার। তিনি জানালেন এই প্রথমবার নয় এর আগেও গুলি দিয়ে তিনি চেষ্টা করেছিলেন গান্ধীজির ছবি আঁকার কিন্তু গুলি গড়িয়ে যাওয়াতে সেটি সম্ভব হয়নি। আর তারপরেই তার ভাবনা আসে খুচরো পয়সা দিয়ে গান্ধীজীর ছবি আঁকবেন। কিন্তু হঠাৎ খুচরো পয়সা কেন, তার উত্তরে তিনি জানালেন, যেহেতু ভারতে টাকায় গান্ধীজীর ছবি সেই ভাবনা থেকে তিনি খুচরো পয়সা দিয়ে ছবিটি এঁকেছেন। আর তাতেই হয়ে গেল চমৎকার। তিনি আরো জানালেন বাবা মার দাদার অক্লান্ত পরিশ্রমের ফলেই তার এই সাফল্য। গান্ধীজীর অসাধারণ পোট্রেট ছবিটি এঁকে আরো একবার বাঙালিকে গর্বিত করলেন তিনি।

