মালদা: খুঁটি পূজার মধ্য দিয়ে আসন্ন দুর্গাপুজোর প্রস্তুতি শুরু করে দিল দিলীপ স্মৃতি সংঘ। বুধবার উল্টো রথের দিন জাঁকজমকপূর্ণভাবে খুঁটি পূজার আয়োজন করা হয়েছিল। জানা গেছে এই বছর এই ক্লাবের পুজো ৭৩ তম বর্ষে পড়বে। এই বছরও তাদের নিত্যনতুন থিম রয়েছে পুজোয়। আজ খুঁটিপুজোর মধ্যে দিয়ে যার প্রস্তুতি শুরু করলো, দিলীপ স্মৃতি সংঘ ক্লাব। উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর শুভময় বসু। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট জনেরা। মালদা জেলার সল্প বাজেটের থিম পুজো গুলির মধ্যে অন্যতম দিলীপ স্মৃতির সংঘের দুর্গাপুজো। তাই এবছরও মালদা বাসিকে নিত্য নতুন চমক দিতে চলেছেন তারা।

