নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
খাল থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ।
আচমকা স্থানীয় বাসিন্দারা লক্ষ্য করে খালের জলে কিছু একটা ভাসছে কাছে যেতেই চমকে উঠলো সকলে। ঘটনাটি ঘটেছে উল্টোডাঙায়। এদিন সকালে ওই এলাকার বাসিন্দারা হঠাৎই খালের মধ্যে দেখতে পায় এক ব্যক্তির ভাসমান মৃতদেহ। এরপর খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গেছে, ওই ব্যক্তির বয়স আর আনুমানিক ৩৮ থেকে ৪২ বছর।ব্যক্তির পরণে ছিল সাদা কালো চেক জামা ও কালো রঙের প্যান্ট। তবে ওই ব্যক্তির কিভাবে মৃত্যু হল তা এখনও পর্যন্ত জানতে পারা যায়নি। এটি কোন পরিকল্পিত খুন নাকি জলের মদ্যপ অবস্থায় জলে পড়ে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির তার তদন্ত করছে উল্টোডাঙ্গা থানার পুলিশ। মৃতদেহটি ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে ঘটনায় বেশ আতঙ্কিত এলাকাবাসী।

