মৌমিতা দেবনাথ,
দীর্ঘদিন যাবত অত্যন্ত দুর্দশা গ্রস্থ অবস্থায় পড়ে আছে গ্রামের রাস্তা আর যার জেরেই নাকি গ্রামের ছেলেদের বিয়ে আটকে যাচ্ছে। কোন পাত্রীপক্ষ আর মেয়ের বিয়ে এই গ্রামে দিতে রাজি হচ্ছে না। দিদির দুতকে সামনে পেয়েই অভিযোগ করলেন গ্রামের এক যুবক । সম্প্রতি উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের এক নং গ্রাম পঞ্চায়েতে দিদির দূত কর্মসূচিতে যান বাগদার বিধায়ক তথা বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস। ধুলনি গ্রামে পৌঁছতেই তাকে কার্যত ঘিরে ধরে গ্রামের মানুষেরা। এক যুবক তার কাছে অভিযোগ নিয়ে যায় যে দীর্ঘদিন যাবত রাস্তা খারাপ হওয়ার কারণে তাদের বিয়ে আটকে যাচ্ছে এর আগেও বহুবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কিন্তু রাস্তা সারাই করা হয়নি। যদিও এ প্রসঙ্গে দিদির দুত বিশ্বজিৎ দাস আশ্বাস দিয়ে বলেছেন যে তিনি উপলব্ধি করেছেন যে এলাকায় রাস্তা কতটা প্রয়োজন যে সমস্যাগুলো আছে সেগুলো আগামী কয়েক মাসের মধ্যেই সমাধান হয়ে যাবে।

