মৌমিতা দেবনাথ
খাদ্যে বিষক্রিয়ার জেরে আক্রান্ত ২০০ জন , হাসপাতালে ভর্তি ৮০ জন
খাদ্যে বিষক্রিয়ার ফলে আক্রান্ত গ্রামের প্রায় ২০০ জন এবং তাদের মধ্যে এখনো পর্যন্ত হাসপাতালে ভর্তি ৮০ জন। ঘটনাটি ঘটেছে,বসিরহাটের হাসনাবাদ ব্লকের আমলানি গ্রাম পঞ্চায়েতের আবাদ মোহনপুর গ্রামে। জানা গেছে ওই গ্রামে একটি ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়, সেখানে ছোলা, বাতাসার জল, তরমুজ, কাটা বিভিন্ন রকমের ফল খেয়ে অসুস্থ পড়েন গ্রামের বহু মানুষ। এরপরই লাফিয়ে বাড়ে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি সামাল দিতে এরপর গ্রামে পৌঁছায় মেডিকেল টিম।মোট ডায়রিয়া আক্রান্তের সংখ্যা এখনো পর্যন্ত ২০০ জন। রাত যত বাড়তে থাকে অসুস্থের সংখ্যাও ততই বাড়তে থাকে। অসুস্থদের বসিরহাট স্বাস্থ্য জেলা ও টাকি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতি খতিয়ে দেখতে পৌঁছায় অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক, বিডিও প্রতিনিধি দল। ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায়।

