ক্রেতা সেজে নদীয়ার কৃষ্ণনগরে গয়নার দোকানে দুঃসাহসিক চুরি

ক্রেতা সেজে নদীয়ার কৃষ্ণনগরে গয়নার দোকানে দুঃসাহসিক চুরি
ফের নদীয়ায় গয়নার দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য। ভর দুপুরে গয়নার দোকানে ক্রেতা সেজে ঢুকে লক্ষাধিক টাকার সোনার গয়না নিয়ে চম্পট দিল দুই দুষ্কৃতি। ঘটনাটি ঘটেছে নদীয়ার কৃষ্ণনগর শক্তিনগর এলাকার কাঁঠালতলার একটি গয়নার দোকানে। দোকান মালিকের অভিযোগ বৃহস্পতিবার দুপুরে দুই ব্যক্তির ক্রেতা সেজে তার দোকানে আসে এরপর বিভিন্ন সোনার উপর গয়না দেখতে শুরু করে। চোখের পলকেই তাকে বোকা বানিয়ে লক্ষাধিক টাকার সোনার গয়না নিয়ে চম্পট দেয় দুই দুষ্কৃতী। প্রকাশ্যে এসেছে সে ঘটনার সিসিটিভির ফুটেজ। উল্লেখ্য কয়েকদিন আগেই রানাঘাটে সোনার দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল গোটা জেলা জুড়ে সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারো নদীয়ায় সোনার দোকানে চুরি। বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। স্থানীয়দের অভিযোগ এর আগেও কোতোয়ালি থানা এলাকায় একই রকম ভাবে দুটি সোনার দোকানে চুরির ঘটনা ঘটে ছিল কিন্তু পুলিশ নাকি সেরকম কোন পদক্ষেপ নেননি। ফের গয়নার দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।