কোন কোন জেলায় আজ বিকেলে থাকছে কালবৈশাখীর সম্ভাবনা জানুন বিস্তারিত

মৌমিতা দেবনাথ,
আজ অর্থাৎ রবিবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ ঝলমলে পরিষ্কার তবে বেলা বাড়ার সাথে সাথেই বইতে শুরু করেছে তাপপ্রবাহ। গত কয়েকদিন আগেই ঝড় বৃষ্টি হলেও ফের বেড়েছে রোদের প্রখরতা। আবহাওয়া দপ্তরের দেওয়া খবর অনুযায়ী পাঁচ জেলায় তাপপ্রবাহ তো বইবেই সেই সাথে ছয় জেলায় রয়েছে কালবৈশাখীর সম্ভাবনা। আসুন জেনে নেওয়া যাক কোন কোন জেলায় হতে পারে কালবৈশাখী। রবিবার সকালের দেওয়া আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২৩ মে মঙ্গলবার সকালের মধ্যে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া সহ অন্যান্য জায়গায় বইতে পারে তীব্র গতিতে ঝোড়ো হওয়া। ঘন্টায় যার গতিবেগ ৩০ থেকে ৪০ কিমি। সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গ জুড়ে তাপমাত্রা বৃদ্ধি হবে কিন্তু পরের দুদিন ঝড় বৃষ্টি হলেও তাপমাত্রার বিশেষ কোন পরিবর্তন হবে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর।সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৭ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।