কেন্দ্রের সমস্ত অর্থ বঞ্চনা থাকা সত্ত্বেও রাজ্যের মুখ্যমন্ত্রী পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের মধ্যে দিয়ে গোটা রাজ্য জুড়ে ১২ হাজার কিলোমিটার রাস্তার শিলান্যাস করেছেন। যা এক ইতিহাস। তার মধ্যে মালদার জন্য তিনি ২৯৮ টি রাস্তা রয়েছে। মালদা জেলার ইংলিশ বাজার সহ ১২টি ব্লক জুড়েই রয়েছে সেই সমস্ত রাস্তা। এর ফলে গ্রামগঞ্জের বহু মানুষ আগামীতে উপকৃত হবেন। বৃহস্পতিবার সকালে বিনয় সরকার অতিথি আবাসে সাংবাদিক বৈঠক করে জানালেন বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি। এছাড়াও এদিনের এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী তাজমহল হোসেন, বিদায়িকা সাবিত্রী মিত্র, মালদা জেলা পরিষদের সভাধিপতি এটিএম রফিকুল হোসেন সহ জেলার বিভিন্ন ব্লকের ব্লক সভাপতিরা।

