কৃষ্ণনগর দ্বিজেন্দ্রলাল স্টেডিয়ামে হেলিকপ্টারে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়

নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেব নাথ,

কৃষ্ণনগর দ্বিজেন্দ্রলাল স্টেডিয়ামে হেলিকপ্টারে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়।আগামী তিনদিন তিনি সভা করবেন নদীয়ায়। সামনেই আসছে পঞ্চায়েত নির্বাচন তাই নদীয়ার কৃষ্ণনগরে জনসভা করবেন মুখ্যমন্ত্রী। আজ কিছুক্ষণ আগেই তিনি পৌঁছেছেন কৃষ্ণনগরের দ্বিজেন্দ্রলাল স্টেডিয়ামে। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে উদ্দেশ্য করে কৃষ্ণনগরে জনসভা করার জন্য ইতিমধ্যেই সেখানে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী। আগামীকাল ঠিক দুপুর একটার সময় তিনি মঞ্চে উঠবেন এবং তার জনগণের উদ্দেশ্যে ভাষণ দেবেন। বিগত বেশ কিছুদিন ধরে প্রস্তুতি চলছিল একেবারে জোর কদমে। সেই মুহূর্তে ছবি আপনারা দেখতে পাচ্ছেন নতুন বাংলা পর্দায় যে হেলিকপ্টারে করে ইতিমধ্যেই দ্বিজেন্দ্রলাল স্টেডিয়ামে পৌঁছে গেছেন মমতা। বিরোধীদের সব রকম কটাক্ষকে কোন রকম তোয়াক্কা না করেই আটঘাট পেতে ময়দানে নেমে পড়েছেন খোদ মুখ্যমন্ত্রী।