কৃষ্ণনগর উত্তর পুলিশ জেলা কৃষ্ণনগরের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির

কৃষ্ণনগর উত্তর পুলিশ জেলা কৃষ্ণনগরের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির

মলয় দে নদীয়া :-নদিয়া উত্তর পুলিশ জেলা কৃষ্ণনগরের উদ্যোগে আজ এক বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করা হয়। যেখানে পুলিশ জোলার অন্তর্গত প্রায় আড়াইশো জন বৃদ্ধ বৃদ্ধা উপস্থিত হন। এস পি কৃষ্ণনগর ঈশানী পাল জানান, কলকাতার শংকর নেত্রালয় বেশ কয়েকজন ডাক্তারবাবু সহ এক প্রতিনিধি দল এই উপলক্ষে আজ আসেন। চোখের সমস্যা জনিত কারণে আসা বৃদ্ধ বৃদ্ধাদের পরীক্ষার পর তাদেরকে বিনামূল্যে ঔষধ দেওয়া হবে এবং পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী চশমা বিতরণ করা হবে।
তাদেরকে নিয়ে গিয়ে ছানি অপারেশন করানোর চিন্তাভাবনাও চলছে।