কৃষ্ণগঞ্জ ব্লকের মাজদিয়ার টুঙ্গী গ্রামে বহু প্রাচীন ঐতিহ্য মন্ডিত জগন্নাথ দেবের স্নানযাত্রা
মলয় দে নদীয়া:-
২০১৯এরপর আবার মানুষ মেতে উঠেছেন দু বছর পরে কৃষ্ণগঞ্জ ব্লকের মাজদিয়ার টুঙ্গী গ্রামে শম্ভুনাথ মৌলিকে নিরলস প্রচেষ্টায় সুদীর্ঘ কয়েক বছর ধরে যে শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠিত হয়ে আসছে এবারও বিশেষ ধুমধাম সহকারে সম্পন্ন করা হলো টুঙ্গি গ্রামের নিজস্ব বসতবাটি থেকে সকালে শুরু হয় পথপরিক্রমা অগণিত ভক্ত ও পুণ্যার্থী ব্রাহ্মণরা এই পরিক্রমায় অংশ নেন বিশেষ শোভাযাত্রা সহকারে এই পথপরিক্রমাটা ছিল দেখার মতো অগণিত মানুষ এই শোভাযাত্রা প্রত্যক্ষ করেন পরে টুঙ্গি গ্রামের বিল থেকে ব্রাহ্মণ পুরোহিত সহ অন্যান্যরা জল এনে শ্রীশ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা সম্পন্ন করেন অনুষ্ঠানটি ছিল উপভোগ করার মতো।

