নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,
কৃষি সামগ্রী দিয়ে ইলেকট্রিক স্কুটার তৈরি করে নজির গড়লেন যুবক।সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে কৃষি সামগ্রী দিয়ে ইলেকট্রিক স্কুটার তৈরি করে নজির গড়লেন পাঞ্জাবের যুবক নওসা। কিন্তু কি এমন বিশেষত্ব আছে এই স্কুটারে। স্কুটারের নির্মাতা নওশা দাবী করেছেন তিনি পুরোপুরি নিজস্ব প্রযুক্তিতে স্ক্রাপ সামগ্রী দিয়ে এটি তৈরি করেছেন। যার দাম মাত্র ৩৫ হাজার টাকা। নওসার তৈরি করা এই স্কুটারটিকে প্রথমে ব্যবহারের অযোগ্য বলে মনে করা হয়েছিল। তিনি জানান যে বেছে বেছে কয়েকটি স্ক্র্যাপ সামগ্রী দিয়েই তিনি এই স্কুটারটি তৈরি করেছেন। এই স্কুটারের নলাকার অংশটিতে কৃষি ক্ষেত্রে ব্যবহৃত সাবমার্সিবল বোরওয়েল মোটরের আবরণ বলে মনে হচ্ছে। নওশা দাবি করেছেন যে সব কিছু স্ক্রাপ সামগ্রী দিয়ে তৈরি করা হয়েছে। এই স্কুটারের সামনের পেছনের দিকে একটি আফটার মার্কেট এলইডি হেডলাইট আছে। নসা জানিয়েছেন ৪০ হাজার টাকা স্কুটার টি নির্মাণ করতে ঘর চলে তিনি এটি ৩৫ হাজার এই বিক্রি করতে চান।

