কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা, গ্রীষ্ম বর্ষার সন্ধিক্ষণে ছাতা বিতরণ, একুশে জুলাই এর বক্তৃতা সব ঠিকঠাক থাকলেও রক্তদানে ভাঁটা

কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা, গ্রীষ্ম বর্ষার সন্ধিক্ষণে ছাতা বিতরণ, একুশে জুলাই এর বক্তৃতা সব ঠিকঠাক থাকলেও রক্তদানে ভাঁটা

মলয় দে নদীয়া :-রাজ্য জেলা স্তরের নেতৃত্বর উপস্থিতি মাধ্যমিক এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা, গ্রীষ্ম এবং বর্ষার সন্ধিক্ষণে প্রান্তিক মানুষজনদের ছাতা বিতরণ, আসন্ন একুশে জুলাই এর প্রস্তুতি
সব কিছু ঠিকঠাক থাকলেও মূল অনুষ্ঠান রক্তদানে ভাঁটা।
নদীয়ার শান্তিপুর ডাকঘর মোড়ে, শান্তিপুর শহর এসসি এসটি ওবিসি সেলের পক্ষথেকে একটি মহতি রক্তদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় এসসি এসটি ওবিসি সেলের সভাপতি এবং প্রাক্তন সাংসদ ডঃ তাপস মন্ডল, শান্তিপুর বিধানসভার বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী, এসসি এসটি ওবিসি সংগঠনের জেলা সভাপতি অসীম কুমার মন্ডল, জেলা পরিষদের মেন্টর বাণীকুমার রায় সহ শান্তিপুর পৌরসভার বিভিন্ন কাউন্সিলর, চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান কাউকেই দেখা যায়নি। তৃণমূলের ছাত্র যুব মহিলা, আইএনটিটিইউসি সংগঠনের নেতৃবৃন্দ অনেকেই উপস্থিত ছিলেন।
সকলেই তাদের মূল্যবান বক্তব্যে, একুশে জুলাই উপলক্ষে প্রচারকার্য এবং কলকাতায় পৌঁছানোর আলোকপাত করেন। রক্তদান এবং অন্যান্য সামাজিক কাজকর্মের বিষয়ে আলোকপাত করলেও, সকাল এগারোটা থেকে বেলা আড়াইটা পর্যন্ত রক্তদাতার সংখ্যা মাত্র সাত! অথচ ছাত্র যুব এবং এসটি এসসি ওবিসি সেলের মিলিয়ে শতাধিক সমর্থক ব্যস্ত ছিলেন নেতৃত্ব বক্তব্য শোনার জন্য।এ বিষয়ে, বিধায়ক ব্রজকিশোর গোস্বামী বলেন, এতক্ষন অনুষ্ঠানে চলছিলো, অনুষ্ঠানের শেষে রক্তদান শুরু হবে।
ড: তাপস মন্ডল বলেন, বিষয়টি আয়োজকদের সাথে গুরুত্ব সহকারে আলোচনা করব, পরবর্তীতে সজাগ থাকার জন্য।
সংগঠনের সভাপতি মনোজ সরকার বলেন, প্রায় আড়াইশো ছাতা বিতরণ করা হয়, বিধায়কের নির্দেশে একুশে জুলাই রেকর্ড সংখ্যক কর্মী সমর্থকদের নিয়ে হাজির হব কলকাতায়। তবে রক্তদান প্রসঙ্গে তিনি বলেন, অনুষ্ঠান পরিচালনা গিয়ে শুরু হতে দেরি হয়েছে, আশা করছি 40 জন রক্ত দান করবে।