কুকুর কামড়ানোর আতঙ্কে লাঠি হাতে বাইরে বেরোচ্ছে বাসিন্দারা

মৌমিতা দেবনাথ
কুকুর কামড়ানোর আতঙ্কে লাঠি হাতে বাইরে বেরোচ্ছে বাসিন্দারা
পাড়ায় আতঙ্ক কুকুরের কারণ রাস্তায় যাকে পারছে তাকেই নাকি কামড়াচ্ছে কুকুর। কুকুরের আতঙ্কে রীতিমত নাজেহাল অবস্থা অশোকনগর কল্যাণগড় পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের। এলাকার মানুষের অভিযোগ কুকুরের ভয়ে তারা বাইরে বেরোতে পারছেন না ইতিমধ্যেই ৫,৬ জনকে কুকুরটি কামড়েছে । প্রশাসনকে এ বিষয়ে জানালেও তারা কোন কর্ণপাত করেনি। তাই বাধ্য হয়েই বাসিন্দারা লাঠি সোটা হাতে নিয়ে বাইরে বেরোচ্ছে। রীতিমতো কুকুরের আতঙ্ক তৈরি হয়েছে তাদের মধ্যে। শুধু এলাকার মানুষই নয়, বাইরে থেকেও যারা ওই এলাকায় আসছে তারাও পড়ছে কুকুরের কবলে। রীতিমতো দুর্বিষহ অবস্থা অশোক নগর পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের।