মৌমিতা দেবনাথ,
কুকুরকে বাঁচাতে রেল লাইনের ট্রাকে ঝাঁপ দিলেন এক যুবক, দেখুন ভাইরাল ভিডিও
অসহায় প্রাণীকে বাঁচাতে একেবারে রেললাইনের ট্রাকে নেমে পড়লেন এক যুবক। সম্প্রতি ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে একটি কুকুর লাইনের ট্রাক থেকে উঠতে পারছে না। ট্রেন ছেড়েও দিয়েছে। তৎক্ষণাৎ কুকুরটিকে বাঁচানোর জন্য নেমে পড়লেন ওই যুবক অবশেষে তাকে উদ্ধারও করলেন। যেখানে কুকুর বিড়ালকে মেরে ফেলার মত নির্মম দৃশ্য হামেশাই দেখতে পাওয়া যায় চারিদিকে, সেখানে অসহায় এই প্রাণীটিকে বাঁচিয়ে এক নজির সৃষ্টি করলেন যুবক। নিজের প্রাণ বিপন্ন করে তিনি উদ্ধার করলেন কুকুরটিকে। দেখুন সেই ভাইরাল ভিডিও।

