নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,
কাশ্মীরে তুষার ঝড়ে মর্মান্তিক মৃত্যু সেনা জওয়ানের।কাশ্মীরের ভয়াবহ তুষার ঝড় কেড়ে নিল তরুণ সেনা জওয়ানের প্রাণ। ২২ বছরের তরুণ সেনা জওয়ান সৌভিক হাজরা, কাশ্মীরের মাচালসেক্টরে কর্তব্যরত ছিলেন,মৃত ওই সেনা জওয়ানের বাড়ি বাঁকুড়ার খামারবেড়িয়া গ্রামে। ২০১৯ সালে কলেজে পড়াকালীন সেনাবাহিনীতে যোগ দেয় ওই যুবক। কিছুদিন আগেই ছুটি কাটাতে বাড়িতে এসেছিল। এরপর তিনি ফিরে যান কাশ্মীরে। কিছুদিন যাবৎ কাশ্মীরে শুরু হয়েছে ব্যাপক তুষার ঝড়। আর সেই ঝড়ই কেড়ে নিলো তরতাজা প্রাণটি। এদিন কফিনবন্দি করে সৌভিকের দেহ বাঁকুড়ার বাড়িতে আনা হয়েছে। কফিন বন্দী সৌভিক কে দেখে সকলেই কান্নায় ভেঙে পড়েছেন। পাড়া-প্রতিবেশীরা জানালেন পাঁচ মাস বয়সে তার মা মারা যায়। আর তখন থেকেই এলাকার সকলের প্রিয় সৌভিক। এদিন সন্ধ্যেবেলায় ও তার দাদার সাথে ভিডিও কলে কথা হয়েছে সৌভিকের। তখনই তার দাদাকে তিনি বলে যান যে ডিউটিতে বেরোচ্ছেন আর বাইরে বরফ পড়ছে। আর তারপরেই এমন মর্মান্তিক ঘটনা ঘটে গেল। গোটা এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

