কাশীর বিশ্বনাথ মন্দির নতুন কলেবরে তৈরি হওয়ার সুবাদে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গে পুজো দিতে এলেন বিজেপি রাজ্য নেতৃত্ব জয়প্রকাশ

 

মলয় দে নদীয়া:- কাশী বিশ্বনাথ মন্দির নতুন কলেবরে তৈরি হওয়ার পর এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ নদীয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের শিবনিবাস মন্দির গিয়ে শিবের পুজো দিলেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার।তার সঙ্গে ছিলেন রানাঘাট উত্তর পশ্চিম কেন্দ্রের বিধায়ক পার্থসারথি চ্যাটার্জী, কৃষ্ণগঞ্জ বিধানসভার বিধায়ক আশিস চ্যাটার্জি সহ কর্মী-সমর্থকরা। শিবনিবাস মন্দিরে পুজো দিয়ে জয়প্রকাশ মজুমদার বলেন,’ কাশী বিশ্বনাথ মন্দির নতুন কলেবরে তৈরি হওয়ার পর আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জনসাধারণের উদ্দেশে সমর্থিত করছেন। এবার কাশির গঙ্গা থেকে বিশ্বনাথ মন্দির শুধু দেখা যাবে না, গঙ্গা থেকে জল নিয়ে প্রশস্ত পথ ধরে বিশ্বনাথ মন্দিরে পুজো করা যাবে। সারা বিশ্বে যত শিবালয় রয়েছে, সেখানে পুজো দিয়ে হিন্দুরা নিজেদেরকে ধন্য মনে করবেন। বিশ্বনাথ মন্দিরের ইতিহাস অনেক দিনের পুরনো। ইসলাম ধর্মাবলম্বীরা বারবার তাকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। কিন্তু ধ্বংস করা সম্ভব হয়নি। মন্দিরের চারিদিকে যে সব অবাঞ্ছিত ঘরবাড়ি তৈরি হয়েছিল, তাদের পুনর্বাসিত করে বিশ্বনাথ মন্দিরকে নতুন কলেবরে তৈরি করার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জনসাধারণের উদ্দেশ্যে সমর্পিত করবেন। এটা একটা বিশাল বড় ঘটনা। সেই উপলক্ষে আমরা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ প্রায় আড়াইশ বছরের পুরনো শিবনিবাস মন্দিরের এসে শিবের উপাসনা করলাম।কারণ, শিব সারাবিশ্বের রক্ষাকর্তা।জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই আমরা আজ পূজো করছি।এখানে মানুষের জন্যই পুজো করেছি।’এদিন শিবনিবাস মন্দির থেকে পুজো দিয়ে জয়প্রকাশ মজুমদার শান্তিপুর পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের একটি শিবমন্দিরে গিয়েও শিবের পুজো দেন। আগাগোড়াই তার সঙ্গে ছিলেন বিজেপির নদীয়ার দক্ষিণের সাংগঠনিক জেলার সদ্য মনোনীত আহ্বায়ক উত্তর-পশ্চিম কেন্দ্রের বিধায়ক পার্থসারথি চ্যাটার্জী। এরপরে শান্তিপুরেও একটি শিব মন্দিরে আসার কথা তার।