কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে নার্সিং পড়ুয়াদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,

কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে নার্সিং পড়ুয়াদের বিক্ষোভ।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির রাস্তায় বিক্ষোভ দেখাল নার্সিং পড়ুয়ারা। স্বচ্ছ নিয়োগের দাবিতেই মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভে রাস্তায় বসে পড়েন তারা। এসএসসি টেটের পর এবার নার্সিং নিয়োগেও করা হয়েছে দুর্নীতি এমনটাই অভিযোগ পড়ুয়াদের। যদিও এদিন মুখ্যমন্ত্রী হিঙ্গলগঞ্জে ছিলেন কর্মসূচিতে তা জানা সত্ত্বেও তার বাড়ির সামনে প্রতিবাদ বিক্ষোভে সামিল হয় পড়ুয়ারা। তাদের দাবি নার্স নিয়োগ দুর্নীতির বিশ্বাসযোগ্য তদন্ত করতে হবে। এরপর সেখানে পৌঁছায় পুলিশ এবং তাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করে। সেই মুহূর্তে ছবি আপনারা দেখতে পাচ্ছেন নতুন বাংলায়। কিভাবে পুলিশ প্রতিবাদরত পড়ুয়াদের তুলে দেওয়ার চেষ্টা করছে। পড়ুয়াদের অভিযোগ যে ন্যায্য অধিকারের দাবিতে তারা প্রতিবাদের সামিল হয়েছে সেখানে কেন জোরপূর্বক তাদেরকে তুলে দেওয়া হবে। যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি মানা হচ্ছে তারা এভাবেই বিক্ষোভ চালিয়ে যাবে এমনটাই দাবি নার্সিং পড়ুয়াদের।