নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
কাঁচরাপাড়ায় পুলিশি তৎপরতায় খুলে দেওয়া হলো বেআইনিভাবে লাগানো পোস্টার
কাঁচরাপাড়া পৌরসভার বিভিন্ন জায়গায় বেআইনিভাবে পোস্টার লাগানোর অভিযোগ এসেছিল প্রশাসনের কাছে। সাধারণ মানুষের সুবিধার্থে এবং পরিবেশকে দূষণমুক্ত রাখতে কাঁচরাপাড়া পৌরসভা এবং গান্ধী মোড় সংলগ্ন বিভিন্ন জায়গায় পুলিশি তৎপরতায় সেই সব পোস্টার খুঁলে দেওয়া হল। কাঁচরাপাড়া পৌরসভা এবং বিচপুর থানার আধিকারিকরা মানুষের সুবিধার্থে বেআইনিভাবে লাগানো পোস্টার সরিয়ে দিল। এমন কাজে সাধারণ মানুষ ও স্বাভাবিক ভাবেই খুশি কারণ পোস্টারে ছেয়ে গিয়েছিল পৌরসভার একাংশ।

