কাঁকিনাড়ায় বোমা বিস্ফোরণে মৃত্যু শিশু

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ:
কাঁকিনাড়ায় বোমা বিস্ফোরণে মৃত্যু শিশু
হঠাৎই বিকট বোমা বিস্ফোরণে কেঁপে উঠলো কাকিনাড়া এবং যার ফলে মৃত্যু হল দুই শিশুর। আজ কাকিনারা স্টেশন এর কাছেই বল দেবে খেলতে খেলতে বোমাতে হাত দিয়ে দেয় ওই দুই শিশু।আহত হয় এক বালোক ও। ওই আহত বালককে আপাতত কল্যাণী জে এনএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে তাকে কলকাতা মেডিকেলে স্থানান্তরিত করা হয়। ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছায় বোম ডিসপোজাল স্কোয়াড। ঘটনা সূত্রে জানা গিয়েছে যে 28 নম্বর রেলগেটের পাশে খেলার বল ভেবেই বোমায় হাত দেয় ওই দুই শিশু আর তখনই ঘটে বিপত্তি। ওই দুজনের মধ্যে একজন ছিল শিশু যার ঘটনাস্থলে মৃত্যু হয় এবং আর একজন ছিল বালক যার বয়স আনুমানিক 7 বছর আপাতত হাসপাতালে এসে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তবে হঠাৎ এমন বোমা বিস্ফোরণ কেন ঘটলো তা তদন্ত করে দেখার চেষ্টা করছে পুলিশ। এলাকার বিজেপি বিধায়ক জানান যে মাঝেমধ্যেই হঠাৎ ধরা বিস্ফোরণে কেঁপে ওঠে কাকিনারা। ঠিক কি কারণে এমন বিস্ফোরণ মাঝেমধ্যেই ঘটে তা খতিয়ে দেখার চেষ্টা করা উচিত। এবং কারা করছে তা নিয়েও পুলিশের তদন্ত করা দরকার।