নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,
কল সেন্টারের নামে রমরমিয়ে চলছিল প্রতারণা চক্র, গ্রেফতার ২৭ জন,ভুয়ো কলসেন্টার খুলে দিনের পর দিন চলছিল জালি কারবার। কল সেন্টারের নামে বিদেশি নাগরিকদের থেকে টাকা ভারতীয় ব্যাংকে পাচার করার কাজ চলছিল দীর্ঘদিন। আর সেই খবরই গোপন সূত্রে পৌঁছায় বিধান নগর সাইবার ক্রাইম থানার পুলিশের কাছে। টেক সাপোর্ট এর নাম করে বিদেশি নাগরিকদের সাথে প্রতারণা চলছিল। সল্ট লেকের সেক্টর ফাইভ এর ইনফো টাওয়ার বিল্ডিং এর ১৮ তলায় দীর্ঘদিন ধরে একটি ভুয়ো কল সেন্টার খোলা হয়েছিল। যেখানে জার্মানি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের থেকে কম্পিউটারে সুপ্রিমো নামে একটি সফটওয়্যার দিয়ে এক্সেস নিত ওই প্রতারকরা। এরপর ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল ব্যবহার করে বিভিন্ন রকম টেকনিক্যাল সাপোর্টের জন্য ওই বিদেশি নাগরিকদের কাছে তারা আবেদন জানাত। তারা সেখানে নিজেদের মাইক্রোসফট এর কর্মী হিসেবে পরিচয় দিত। তারপর ওই নাগরিকরা যদি তাদের কলে উত্তর দিত তবে তাদের কাছ থেকে ওয়েস্টার্ন ইন্ডিয়া নামক একটি মানি ট্রান্সফার অ্যাপের সাহায্যে ক্রেডিট এবং ডেবিট কার্ডের তথ্য নিজেদের কাছে নিয়ে নিত ওই অভিযুক্তরা। এরপর ওই অ্যাপের মাধ্যমে বিদেশি নাগরিকদের থেকে টাকা ভারতীয় ব্যাংক একাউন্টে পাচার করত প্রতারকেরা। এদিন বিধান নগর সাইবার ক্রাইম থানার পুলিশ ১৪ জন মহিলা সহ মোট ২৭ জনকে এই কাণ্ডে গ্রেফতার করে। তাদের কাছ থেকে মোট ৫৬ টি কম্পিউটার দশটি হার্ডডিস্ক একটি ল্যাপটপ সহ বেশ কিছু স্মার্টফোন উদ্ধার করেছে। অভিযুক্তদের হেফাজতে নিয়ে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে এই জাল কারবারের সাথে আরো কোন বড় দল যুক্ত আছে কিনা।

