মলয় দে নদীয়া :- নদীয়া জেলা ছাত্র পরিষদের উদ্যোগে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের নিয়ম বহির্ভূভাবে নিযুক্ত প্রো ভাইস চ্যান্সেলর গৌতম পালের নিয়োগ এবং লোকসংস্কৃতি বিভাগের ছাত্রীদের যৌন হেনস্থাকারী অধ্যাপক সুজয় মণ্ডলের অবিলম্বে অপসারণ এবং আইনী ব্যবস্থা গ্রহণের দাবিতে বিশ্ববিদ্যালয়ের ভেতরে এবং বাইরে আন্দোলন সংগঠিত হয়। এ বিষয়ে ছাত্র পরিষদের নদীয়া জেলার সভাপতি অরিন্দম গোস্বামী বলেন,
ভাইস চ্যান্সেলর স্যার, তাদের আশ্বস্ত করেছেন,তিনি অবিলম্বে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন বলেই জানিয়েছেন। ছাত্র নেতৃত্ব দের আশঙ্কা, বর্তমান শাসক দলের সাথে, যোগসাদৃশের কারণে প্রো vice-chancellor পদ তৈরি করা হয়েছে বেআইনিভাবে। এবং লোক ও সংস্কৃতি বিভাগের ছাত্রীদের যৌন নিগ্রহের ঘটনা আজ নতুন নয় এর আগেও একাধিকবার অভিযোগ করেও মেলেনি ফল! তাই আজকের ডেপুটেশনের পর, ব্যবস্থা না নেওয়া হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন ছাত্র নেতৃত্ব এমনটাই জানালেন আমাদের ।

