কল্যাণী পৌরসভার সামনে অস্থায়ী কর্মচারীরা ন দফা দাবিতে বিক্ষোভ

মলয় দে নদীয়া:- সকাল সাতটা থেকে কল্যাণী পৌরসভার সামনে অস্থায়ী কর্মচারীরা তাদের ন দফা দাবিতে বিক্ষোভ দেখানো শুরু করে। তাদের মূলত দাবিগুলোর মধ্যে অন্যতম দাবি ছিল যে বেতন বৈষম্য দূর করতে হবে এবং তাদের ২৩ কোটি টাকার মতন ইপিএফ জমা দেয়নি পৌরসভা অবিলম্বে তা জমা দিতে হবে বলে দাবি রাখেন তারা। এরপর কল্যাণী পৌরসভার উপ-পৌরপ্রধান এবং কল্যাণী শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিপ্লব দে (সজল) এর সঙ্গে আলোচনার পরে তারা বিক্ষোভ তুলে নেয়।