কল্যাণী পৌরসভার পক্ষ থেকে আগামী দেড় মাসের মধ্যে সারা শহর জুড়ে পাঁচ হাজার গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে

কল্যাণী পৌরসভার পক্ষ থেকে আগামী দেড় মাসের মধ্যে সারা শহর জুড়ে পাঁচ হাজার গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব গাছের মধ্যে রয়েছে নিম, বকুল, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, অর্জুন, কদম, মেহগনি, অশোক প্রগতি গাছ। আগামী পয়লা জুলাই থেকে এই কর্মসূচি শুরু হবে বলে কল্যাণী পৌরসভার চেয়ারম্যান ডক্টর নিলিমেশ রায় চৌধুরী জানিয়েছেন। এই বণ মহোৎসব শুরুর প্রাক্কালে আজ এক সাংবাদিক বৈঠকে তিনি জানান যে, বিভিন্ন সময়ে ঝড়ে প্রচুর গাছ পড়ে যায়। এই শহরেও তার ব্যতিক্রম হয়নি। এছাড়া বহুতল বাড়ি তৈরির জন্য প্রচুর গাছ কাটা পড়েছে। সেজন্যই শহর জুড়ে নতুন করে গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।