মৌমিতা দেবনাথ,
কলকাতা সংলগ্ন কল সেন্টার থেকে উদ্ধার কোটি কোটি টাকা
ফের কলকাতায় উদ্ধার টাকার পাহাড়। কল সেন্টারের আড়ালে দীর্ঘদিন যাবত চলছিল প্রতারণা চক্র আর সেই চক্র ফাঁস করল বিধান নগর থানার পুলিশ। ভুয়ো কল সেন্টারে হানা দিয়ে, উদ্ধার করা হয় কোটি কোটি টাকা তার সাথে বাজেয়াপ্ত হয়েছে গয়না, বিলাসবহুল গাড়ি ও বহুমূল্য ঘড়ি। ঘটনায় এখনো পর্যন্ত মোট ছ জনকে গ্রেফতার করা হয়েছে।বুধবার বিধাননগর কমিশনারেটের DC প্রবীণ প্রকাশ জানান, মোট ৩ কোটি ৯৬ লাখ ৬০ হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। নিউটাউন, সল্টলেক ও লিলুয়া মিলিয়ে মোট ২২টি ফ্ল্যাটে তল্লাশি অভিযান চলেছে বলেও জানিয়েছেন তিনি। জানা গেছে চলতি বছরের মার্চ মাসে নাকা চেকিং এ একটি গাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয় সেই সূত্র ধরেই পুলিশ হদিস পায় ভুয়ো কল সেন্টারের। তবেই প্রথম নয় এর আগেও ভুয়ো কল সেন্টার চালানোর অভিযোগে গ্রেফতার হয়েছে বহু প্রতারক।

