কলকাতার দূর্গা পুজোকে ইউনেস্কোর স্বীকৃতির খুশিতে জলপাইগুড়িতে আয়োজিত শোভাযাত্রায় হুইল চেয়ারে বসে অংশ নিলো বিশেষ ভাবে সক্ষম বাংলাদেশি নাগরিক।

জলপাইগুড়ি সায়ন সেন :– কলকাতার দূর্গা পুজোকে ইউনেস্কোর স্বীকৃতির খুশিতে জলপাইগুড়িতে আয়োজিত শোভাযাত্রায় হুইল চেয়ারে বসে অংশ নিলো বিশেষ ভাবে সক্ষম বাংলাদেশি নাগরিক।

বাংলাদেশের ঢাকাতে বসবাস করেন রতন সুত্রধর, সম্প্রতি জলপাইগুড়ি শক্তিগরে থাকা আত্মীয়য়ের বাড়িতে বেড়াতে এসেছেন নিজের পরিবার নিয়ে, যার মধ্যে রয়েছে রতন বাবুর বিশেষ ভাবে সক্ষম এক মেয়ে,
ভারতের জলপাইগুড়ির শক্তি গড়ে যে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছেন সেই বাড়ির সদস্যা ঐকতান মহিলা দূর্গা পুজো কমিটির সঙ্গে যুক্ত, সেই কারণে গ্রামের সবাই বিশেষ শোভাযাত্রায় অংশ নিতে যাওয়ার সময় প্রতিবেশী দেশ থেকে বাড়িতে আসা অথিতিকেও নিয়ে আসেন সঙ্গে। (বাইট 1).
অপরদিকে হুইল চেয়ারে বসে বিশেষ শোভাযাত্রায় অংশ নিতে পেরে বেজায় খুশি বাগলাদেশ থেকে আসা এই বিশেষ ভাবে সক্ষম তরুণী।
নিজের মুখের ভাষা এবং মুখের অঙ্গভঙ্গি তেই বোঝা যায় মনের ভেতরে ওঠা খুশির ঢেউয়ের উচ্চতা,