কলকাতায় রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মুকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

মৌমিতা দেবনাথ,
কলকাতায় রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মুকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বঙ্গ সফরে এলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাকে স্বাগত জানাতে হাজির হলেন রাজ্য পাল সিভি আনন্দ বোস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের রাষ্ট্রপতি হওয়ার পর এটাই তার প্রথম বঙ্গসফর।
জানা যাচ্ছে এই সফরে তিনি একাধিক কর্মসূচি করবেন। যে কারণে শহর কলকাতার যান চলাচলও আজ বেশ কিছুটা নিয়ন্ত্রণে রাখা হয়েছে। তবে রাষ্ট্রপতি হওয়ার আগেও তিনি কলকাতায় এসেছিলেন প্রচার সফরে আর এবার রাষ্ট্রপতি হয়ে বঙ্গ সফরে আসতেই তিনি পেলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর থেকে উষ্ণ অভ্যর্থনা।