কর্নাটকে বিপুল ভোটে জয়ী কংগ্রেস, জয়ের উচ্ছ্বাস বাংলায়

মৌমিতা দেবনাথ
বিজেপিকে হারিয়ে কর্ণাটক এবার কংগ্রেসের দখলে। বিপুল ভোটে জয়ী হল কংগ্রেস। সকাল থেকে ভোট গণনা শুরু হতেই জয়ের আগাম আভাস পাওয়া গেছিল আর সেই মতই কোথাও শুরু হয়ে যায় হোম যজ্ঞ আবার কোথাও শুরু হয় জয়ের আগেই আগাম উচ্ছ্বাস।২০১৮র রেকর্ড ভেঙে কর্নাটকে এবার ভোট পড়েছে ৭৩.১৯ শতাংশ। এভাবেও যে ফিরে আসা যায় তা আরো একবার প্রমাণ করল কংগ্রেস।শুধু জয়লাভই নয়, একক সংখ্যাগরিষ্ট দল হিসেবে উঠে এল তার। আজ ভোট গণনা শুরুর এক ঘণ্টার মধ্যেই পদ্ম শিবিরকে পিছনে ফেলে অনেকটা এগিয়ে যায় কংগ্রেস। ২২৪ আসনের কর্নাটক বিধানসভার মোট আসনসংখ্যা ২২৪। সেখানে কংগ্রেসের দখলে আসন সংখ্যা ১৩৫ এবং বিজেপির ৬৫। এইচডি কুমারস্বামীর জনতা দলের অধীনে ২২টি আসন। অন্যান্যরা পেয়েছে ৪টি আসন। ইতিমধ্যেই হার স্বীকার করে নিয়েছে বিজেপি। কর্নাটকে কংগ্রেসের এই জয়ের উচ্ছ্বাস দেখতে পাওয়া গেল বাংলাতেও। পথে নেমে কর্মীদের মধ্যে চলছে আবির খেলা মিষ্টি মুখ।