করোনা পরিস্থিতি পার হওয়ার পরেও প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করেই চলছে দুয়ারের রেশন, খুশি গ্রাহকরা

করোনা পরিস্থিতি পার হওয়ার পরেও প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করেই চলছে দুয়ারের রেশন, খুশি গ্রাহকরা

মলয় দে নদীয়া :-পশ্চিমবঙ্গের কয়েক কোটি জনগণকে খাদ্য দপ্তর তার পাওনা রেশন দ্রব্যের সঠিক মাপ অনুযায়ী রাজ্য সরকার ব্যবস্থা করেছে প্রতিটি এলাকায়, যার প্রতিটি নাম দুয়ারে রেশন। যা নিয়ে রেশন ডিলারদের নানা সমস্যা এবং জটিলতা তৈরি হলেও মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকের পর , করোনা পরিস্থিতিতে রাজ্য সরকার চালু করলেও , তার পরবর্তী সময়েও জনসাধারণের কথা মাথায় রেখে এ ব্যবস্থা চালু রেখেছে আজও।
এরকমই এক দৃশ্য ধরা পড়ল আমাদের ক্যামেরায়। নদীয়ার শান্তিপুর ১১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেও, দুয়ারে রেশন পৌঁছে দিচ্ছেন তারা। পরিমল কুন্ডু রেশন ডিলারের পক্ষে সুকমল কুন্ডু জানান, মাসে 16 দিন এভাবেই দুয়ারে পৌঁছান, আট দিন সময় দেন দোকানে, বাকি চার দিন থাকে ছুটি। প্রায় ৬ গ্রাহক পরিষেবা এভাবেই সামলাচ্ছেন তারা। অন্যদিকে খুশি এলাকাবাসীরা, মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের সাথে, ডিলারদের ধন্যবাদ জানান তারা। ভূয়ষী প্রশংসা করে বলেন, বয়স্ক প্রতিবন্ধকতা যুক্ত গ্রাহকদের বাড়িতে পর্যন্ত ডেকে রেহান দিয়ে আসেন ডিলার।