করিমপুরের সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ! 5 কোটি টাকা ব্যয়ে অডিটোরিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন হলো আজ

 

মলয় দে নদীয়া:- 2019 শে উপ নির্বাচনে 77 নম্বর করিমপুর বিধানসভা বিধায়ক বিমলেন্দু সিংহ রায় বিপুল ভোটে জয়লাভ করার পর মুখ্যমন্ত্রী 5 কোটি টাকা করিমপুর বিধানসভা উন্নয়নের কাজে মঞ্জুর করার কথা জানান। এবং সেইমতো বিধায়ক বিমলেন্দু সিংহ রায় এর কাছে জানতে চাওয়া হয় এই টাকা কোন উন্নয়নে কাজে লাগাবে। বিধায়ক বিমলেন্দু সিংহ রায় করিমপুর বাসির স্বপ্ন করিমপুরের অডিটোরিয়াম তৈরির ইচ্ছা প্রকাশ করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহমত পোষণ করে বিধায়ক বিমলেন্দু সিংহ রায় প্রস্তাবে । সেইমতো আজ করিমপুর হাসপাতালের উল্টোদিকে একটি সরকারি স্থানে অডিটোরিয়ামের ভিত্তিপ্রস্তর শুভ সূচনা হয়েছে।
এই শুভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করিমপুর বিধানসভা
করিমপুরে উন্নয়নের নব রূপকার বিধায়ক বিমলেন্দু সিংহ রায়, করিমপুরের, কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাংসদ মহুয়া মৈত্র,
সাংসদ আবু তাহের খান নদীয়া জেলা শাসক এবং করিমপুর 1 নম্বর ব্লকের ভিডিও সাহেব ও সম্মানীয় অন্যান্য নেতৃত্ব গন।
যদিও ভিত্তিপ্রস্তর স্থাপনে মহুয়া মৈত্র নামাঙ্কিত ফলক নিয়ে দলের অন্দরমহলে গুঞ্জন শোনা যাচ্ছে! প্রকাশ্যে মুখ না খুললেও, 77 নম্বর করিমপুর বিধানসভা 1 নম্বর ব্লকের পুরো, এবং দু নম্বর ব্লকের অধিকাংশ এলাকা মুর্শিদাবাদ লোকসভার অন্তর্গত।ফলকে সাসদ আবু তাহের খানের নাম নেই কেন? এ নিয়ে অবশ‍্য মুখ খোলেননি জেলা প্রশাসক।