কয়েক হাজার বাংলাদেশী প্রবেশ করল ভারতে

মৌমিতা দেবনাথ,
কয়েক হাজার বাংলাদেশী প্রবেশ করল ভারতে
সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করল কয়েক হাজার বাংলাদেশী। কিন্তু হঠাৎ কেন বাংলাদেশিরা ভারতে প্রবেশ করল।প্রসঙ্গত উল্লেখ্য মেদিনীপুরের উরস উৎসবে যোগ দিতে বাংলাদেশ থেকে মেদিনীপুরে পৌছাল বাংলাদেশি।বিশেষ ট্রেনের করে গেদে সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। প্রতিবছরই মেদিনীপুরে এই উৎসব আয়োজিত হয় সেখানে যোগ দিতে পৌঁছায় হাজার হাজার বাংলাদেশী।উরস উৎসব উপলক্ষে ঢাকা থেকে মেদিনীপুর বিশেষ ট্রেনের বন্দোবস্ত ১৯০৩ সালে প্রথম হয়েছিল।প্রায় ৪০ জন শিশু সহ ২৫০০ তীর্থযাত্রী বাংলাদেশ থেকে এসেছেন। ২৪ বগির ট্রেনে করে তারা পৌঁছায় মেদিনীপুরে। কত দুবছর মহামারীর ফলে এই উৎসব বন্ধ ছিল তাই বাংলাদেশিরা পৌছাতে পারেনি ভারতে এ বছর পরিস্থিতি স্বাভাবিক হতেই পুনরায় তীর্থযাত্রীরা এই উৎসবে শামিল হতে ভারতে পৌঁছেছেন।