কয়লা পাচার কাণ্ডে সিজিও কমপ্লেক্সে হাজির অভিষেক পত্নী রুজিরা বন্দোপাধ্যায়

মৌমিতা দেবনাথ
কয়লা পাচার মামলায় আজ সিজিও কমপ্লেক্সে হাজির হলেন অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়। যে কারণে আজ সকাল থেকেই রয়েছে সিজিও কমপ্লেক্সের বাইরে টানটান উত্তেজনা ও করা নিরাপত্তা। উল্লেখ্য বিগত কয়েকদিন আগেই বিদেশ যাত্রা করার সময় কলকাতা বিমানবন্দরে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে আটকে দেয় অভিবাসন দপ্তরের আধিকারিকরা। বেশ কিছুক্ষণ যাবৎ তাদের সাথে কথোপকথন হবার পর রুজিরা সন্তানসহ বেরিয়ে আসেন এরপরই তাকে সিজিও কমপ্লেক্সে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। আজ কয়লা পাচার মামলায় ফের সিজীও কমপ্লেক্সে হাজির হলেন রুজিরা। বিষয়টি নিয়ে এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বরূপ হয়েছিলেন যে অভিষেক পত্নী রুজি রাখে কেন ওভাবে বিমানবন্দরে আটকানো হলো। এ বিষয়ে বিরোধীরা রূজিরা বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রা নিয়ে শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা।