কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপিত হলো নদীয়ার কল্যাণী মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের কার্যালয়ে

মলয় দে নদিয়া:- কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপিত হলো নদিয়ার কল্যাণী মহকুমা তথ্য ও সংস্কৃতিক দপ্তরের কার্যালয়ে। জন্মজয়ন্তী সাড়ম্বরে উদযাপন করেন পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের ভাতাপ্রাপ্ত লোকশিল্পীরা এবং বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়ারা। উপস্থিত ছিলেন কল্যাণী মহাকুমা প্রশাসনের ডেপুটি ম‍্যাজিস্ট্রেট এবং ডেপুটি কালেক্টার কৃষ্ণেন্দু বিশ্বাস ছাড়াও বিভিন্ন আধিকারিকেরা। “সপ্তক” (কৃষ্টি সংবহক) সোমা দাস তার সহযোগী শিল্পিদের সহযোগিতায় সঙ্গীত পরিবেশীত হয়।