কচুরির তরকারিতে উদ্ধার আস্ত ইঁদুর, উত্তেজনা মিষ্টির দোকানে

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
কচুরির তরকারিতে উদ্ধার আস্ত ইঁদুর, উত্তেজনা মিষ্টির দোকানে।
মিষ্টির দোকানে কচুরি খেতে গিয়েছিলেন এক ব্যক্তি। কিন্তু কচুরির প্লেট হাতে নিতেই চক্ষু চরক গাছ। তরকারির মধ্যে থেকে উদ্ধার আস্ত একটি ইঁদুর। যে ব্যক্তি কচুরি কিনেছেন তিনি তরকারি থেকে ইদুরটি তুলে আশে পাশে থাকা সকল লোকজনকে স্বচক্ষে দেখিয়ে দিলেন। কিন্তু একি মিষ্টির দোকানে কচুরির মধ্যে ইদুর কোথা থেকে এলো। ঘটনাটি নদীয়ার কৃষ্ণনগরের একটি মিষ্টির দোকানে। যে দোকান থেকে ওই ব্যক্তির আগেও কচুরি খেয়ে গেছেন বহু মানুষ। কিন্তু এতটা দায়িত্বহীন কি করে হতে পারে ওই দোকানদার। কারণ বাচ্চা থেকে বড় সকলেই খেয়েছে সেই কচুরি, যদি কেউ অসুস্থ হয়ে পড়েন তার দায়ভার তবে কে নেবেন? ইঁদুর উদ্ধার হতে ওই দোকানে জমে গেছে মানুষের ভিড়। যারা ইতিমধ্যেই কচুরি খেয়ে নিয়েছেন রীতিমতো চিন্তায় পড়ে গেছেন তারা। সকলের একটাই প্রশ্ন কিভাবে মানুষ এতটা দায়িত্বহীন হতে পারে।