নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,
ওপার বাংলা থেকে ভারতে এসে মঞ্চ মাতালেন হিরো আলম এবং তার বান্ধবী রিয়া মনি,বাংলার মাটিতে পা রেখে মঞ্চ কাপালেন ওপার বাংলার হিরো আলম। সম্প্রতি মুর্শিদাবাদের সামসের গঞ্জের ধুলিয়ানে একটি স্বেচ্ছাসেবী সংস্থার অনুষ্ঠানে যোগ দিতে তিনি বাংলাদেশ থেকে ভারতে এসেছেন। আর সেখানেই নিজের গানে তার বান্ধবী রিয়া মনির সাথে মঞ্চ কাঁপিয়ে দিলেন। মুর্শিদাবাদে এসে তিনি জানালেন যে এই প্রথমবার তিনি ভারতে এসেছেন আর বাংলায় এসে মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে এভাবে মানুষের ভালোবাসা পাবেন তা ভাবতেও পারেননি। যে সেচ্ছাসেবি সংস্থার হয়ে তিনি এই অনুষ্ঠানে যোগদান করতে এসেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানালেন। হিরো আলমকে দেখতে এদিন উপছে পড়েছিল মানুষের ভিড়। বাংলার মানুষের থেকে এত ভালবাসা পেয়ে তিনি আপ্লুত। আর হিরো আলমকে কাছ থেকে পেয়ে ভক্তরা হাত মিলিয়ে তাকে বিদায় জানাল।

