এবার হাতেনাতে ধরা পরল মোবাইল চোর গণধোলাই উত্তেজিত জনতার পুরাতন মালদা পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের পৌর মার্কেটের গোয়াল টুলির এলাকায়

এবার হাতেনাতে ধরা পরল মোবাইল চোর গণধোলাই উত্তেজিত জনতার পুরাতন মালদা পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের পৌর মার্কেটের গোয়াল টুলির এলাকায়। জানা গেছে বুধবার সকালে এক ব্যক্তি পৌর বাজারে বাজার করতে এসেছিলেন ঠিক সেই সময় পকেট থেকে মোবাইল বের করে পালানোর চেষ্টা করে এক অল্প বয়সী যুবক। মোবাইল নিয়ে যাওয়ার সময় বুঝতে পারেন ওই ব্যক্তি এবং চিৎকার চেঁচামেচি শুরু করলে জনতারা হাতেনাতে ধরে ফেলেন সেই যুবককে চলে উত্তম মাধ্যম।পরিস্থিতি উত্তপ্ত হতে থাকলে ঘটনা স্থলে খবর পেয়ে পৌঁছায় মালদা থানার পুলিশ এবং তাকে উদ্ধার করে নিয়ে যায় এক ব্যক্তি জানান প্রায়ই এই মার্কেট থেকে মোবাইল চুরির মতন ঘটনা ঘটেছে এমনকি তারও মোবাইল চুরি গেছে বলেন তিনি তাই আর যাতে এই ধরনের ঘটনা আবার না ঘটে তারা প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করাবার আবেদন করেন।