হেডার :- এবার কি থামবে আবাস ঝড় ?
ডেস্ক্রিপশন :- আবাস যোজনার অসন্তোষ মেটাতে রাজ্যে আসছে কেন্দ্রের প্রতিনিধিদল
আবাস যোজনা নিয়ে তোলপাড় হয় রাজ্য রাজনীতি । যোগ্য-অযোগ্যদের তালিকায় নাম নিয়ে বিক্ষোভ , অবরোধ কিছুই বাদ পড়েনি । রাজ্যের একাধিক জায়গায় অভিযোগ ওঠে অযোগ্যদের নামে ঘর এসেছে । কোথাও আবার স্বজন পোষনের অভিযোগ ওঠে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে । এবারে সরজমিনে খতিয়ে দেখতে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক প্রতিনিধিদল পাঠাচ্ছে রাজ্যে ।রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের সচিবকে চিঠি পাঠিয়েছে কেন্দ্র। সেখানে জানানো হয়েছে, পূর্ব মেদিনীপুর ও মালদা জেলার জন্য দু’টি দল জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই বাংলায় আসবে। মনে করা হচ্ছে আগামী এক-দু’দিনের মধ্যেই ওই দু’টি দল রাজ্যে এসে যাবে।কেন্দ্রীয় সরকার সূত্রে খবর, ওই দুই প্রতিনিধি দল জেলার বিভিন্ন গ্রামে গিয়ে ঘুরবে। দেখবে প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজ কতটা হয়েছে এবং কী ভাবে হয়েছে। যাঁরা ওই যোজনার সুবিধা পেয়েছেন, তাঁদের ‘যোগ্যতাও’ খতিয়ে দেখতে পারেন ওই কেন্দ্রীয় কর্তারা। কোথাও কোনও ‘রাজনৈতিক প্রভাব’ কাজ করেছে কি না, সেটা দেখার পাশাপাশি নিয়ম মেনে বাড়ি তৈরি হয়েছে কি না এবং কী ধরনের ইমারতি দ্রব্য ব্যবহার করা হয়েছে, তা-ও খতিয়ে দেখা হতে পারে।কবে ওই দল রাজ্যে পৌঁছবে তা নবান্নকে নির্দিষ্ট করে না জানানো হলেও চিঠিতে বলা হয়েছে, জানুয়ারির প্রথম সপ্তাহেই কেন্দ্রীয় কর্তারা বাংলায় আসবেন। পরে চূড়ান্ত সফরসূচি জানানো হবে।

