এবারে তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC ছেড়ে বামফ্রন্টের শ্রমিক সংগঠন CITU তে যোগদান

মালদা: এবারে তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC ছেড়ে বামফ্রন্টের শ্রমিক সংগঠন CITU তে যোগদান। জানা যায় এদিন প্রায় ১০ জন তৃণমূলের শ্রমিক সংগঠন ছেড়ে বামফ্রন্টের শ্রমিক সংগঠনে যোগদান করে। মঙ্গলবার রাতে মালদা ডিপোর নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট সিটু ইউনিয়ন ঘরে আয়োজন করা হয়েছিল যোগদান সভার। তার পাশাপাশি এদিন অনুষ্ঠিত হয় এক সাংগঠনিক আলোচনাও। পরিবহন শ্রমিকদের বেতন কমানো হয়েছে তার পাশাপাশি NBSTC কে বেসরকারিকরণ করার চেষ্টা করা হচ্ছে এর প্রতিবাদ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এদিন। উপস্থিত ছিলেন সংগঠনের মালদা শাখার সম্পাদক জাকির হোসেন,
সভাপতি প্রণব দাস,কার্যকরী সভাপতি জয় চক্রবর্তী
সহ অন্যান্য সদস্যরা।