মৌমিতা দেবনাথ
এজেন্সি বলপূর্বক দলের নেতাদের নাম বলার জন্য চাপ দিচ্ছে – বিস্ফোরক কুন্তল ঘোষ
এবার সংবাদমাধ্যমের সামনে বিস্ফোরক দাবি কুন্তল ঘোষের। এজেন্সি থেকে বলপূর্বক নাকি দলের নেতাদের নাম বলার জন্য চাপ দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার প্রেসিডেন্সি জেল থেকে ব্যাংকশাল আদালতে নিয়ে যাওয়া হয় কুন্তল ঘোষকে। আর সেই সময়ই কার্যত সংবাদ মাধ্যমের সামনে তিনি মুখ খুললেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে। প্রসঙ্গত নিয়োগ দুর্নীতি কান্ডে কুন্তল ঘোষ সহ শাসক দলের একাধিক নেতা মন্ত্রী জেলে। কুন্তলের অভিযোগ কার্যত তাদের ভয় ভীতি দেখিয়ে দলের নেতাদের নাম বলানোর চেষ্টা করানো হচ্ছে।

