এক সপ্তাহ হয়ে চারটি ছাগল চুরি! অনুমান অনুযায়ী গালাগালি করায়, গায়ে লাগা প্রতিবেশীর ধারালো দায়ের কোপ , লোহার সাবলের বাড়ি

মলয় দে নদীয়া : কথায় আছে চোরের মায়ের বড় গলা। এক্ষেত্র ঠিক চোরের নয়, বরং চোরের প্রতিবেশীর গায়ে লেগেছে। আর তাতেই তেরেফুঁড়ে এসে মাকে সাবলের বাড়ি ছেলেকে ধারালো গায়ের কোপ। মা ছেলে গুরুতর অসুস্থ অবস্থায় দুজনেই ভর্তি।
নদীয়ার শান্তিপুর ব্লকের নৃসিংহ পুর গৌরনগরপাড়া এলাকায়।
সেখানকার বাসিন্দা শরিফুল মন্ডলের গোয়ালে রাখা ছাগলের মধ্যে থেকে এক সপ্তাহে একের পর এক চারটি ছাগল চুরি হয়। আর বেশ কিছুটা প্রমান সহ, একজনকে প্রায় হাতে ধরেছেন তিনি। কথাটা পরিবারে আলোচনা হতেই শরিফুল বাবু স্ত্রী উত্তেজিত হয়ে গালিগালাজ শুরু করে, চোরেদের বাড়ির উদ্দেশ্য করে। কিন্তু তাদের গায়ে না লাগলো প্রতিবেশী শরিফুল বাবুর জ্ঞাতি ভাইদের গায়ে লেগে যায়। শরিফুল বাবুর স্ত্রীর কথা অনুযায়ী লতিফ, সোলে, স্বপন এবং নবী এবং তার মা আকাশি বেওয়া, হঠাৎই আক্রমণ করে ধারালো দা এবং শাবল নিয়ে। তার শাশুড়ি মনোয়ারা বিবি র পিঠে সাবলের বাড়ি মারে। স্বামী শরিফুল মন্ডল এর মাথায় ধারালো দায়ের কোপ দেয়। রক্তাক্ত স্বামী এবং গুরুতর অসুস্থ শাশুড়িকে নিয়ে তিনি শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসা করাতে আসেন। স্বামীর মুখে এবং মাথায় মোট সাতটা সেলাই পড়ে, শাশুড়িও ভর্তি থাকে চিকিৎসার জন্য। তিনি জানান ওই পরিবারের শাস্তির দাবিতে তিনি লিখিত অভিযোগ জানাবেন।