এক পায়ে চ্যালেঞ্জ নিয়ে ভোটের ময়দানে সিপিআইএম প্রার্থী

মৌমিতা দেবনাথ
দুচোখ ভরে স্বপ্ন মানুষের জন্য কাজ করবেন আর তাই ইচ্ছা যে কখনো শারীরিক প্রতিবন্ধকতাকে হার মানাতে পারে না তা আরো একবার প্রমাণ করলেন এই সিপিআইএম প্রার্থী। পূর্ব মেদিনীপুরের চন্দ্রকোনার কুয়াপুর গ্রাম পঞ্চায়েতের এবারের সিপিআইএম প্রার্থী বছর 24 এর শম্ভু ভাঙ্গি। এক পা নেই কিন্তু তাতে কি আরেকটি তো আছে সেই এক পায়েই চ্যালেঞ্জ চুড়ে এবার ভোটের ময়দানে লড়ছেন তিনি । আর মাত্র দিন কয়েক পরেই পঞ্চায়েত ভোট তাই এই মুহূর্তে একটুও সময় নষ্ট না করে পরনে লাল টি-শার্ট হাতে লাঠি নিয়ে এক পায়ের উপর ভর করে তিনি বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারছেন। এ বিষয়ে শম্ভু ভাঙ্গি জানালেন তিনি ছোটবেলা থেকেই তার বাবা ঠাকুরদা সকলকে সিপিআইএম করতে দেখেছেন আর সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি এ বছর ভোট এ লড়ছেন। এলাকার আরেক সিপিআইএম নেতা জানালেন যে চিরকালই যারা অভাব দেখেছে তারা মানুষের দুঃখ কষ্ট যন্ত্রণা বুঝতে পারবে।মনে অদম্য সাহস এবং ইচ্ছে শক্তি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত সম্ভু ভাঙ্গি