এক টিকিটেই ঘুরে দেখা যাবে কলকাতার ২১ টি দর্শনীয় স্থান, রাজ্য সরকারের নয়া উদ্যোগ

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
এক টিকিটেই ঘুরে দেখা যাবে কলকাতার ২১ টি দর্শনীয় স্থান, রাজ্য সরকারের নয়া উদ্যোগ।
৩০০ বছরের পুরনো শহর কলকাতা। গোটা শহর জুড়ে রয়েছে ইতিহাসের হাতছানি।কলকাতা এমন এক শহর, যেখানে একসঙ্গে আপনি হরেকরকম অভিজ্ঞতার শরিক হতে পারবেন। মাত্র একটি পাশেই কলকাতার ২১ টি দর্শনীয় স্থান ঘুরে দেখার অভিজ্ঞতা সাক্ষী হতে পারবেন আপনিও ।রাজ্যের পর্যটনমন্ত্রী বাবুল সুপ্রিয় এই খবর দিলেন । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরেই সিঙ্গেল টুরিস্ট পাসের পরিকল্পনা করছিলেন। রাজ্যের পর্যটন দপ্তরের উদ্যোগে খুব শীঘ্রই এই পরিষেবা চালু হতে চলেছে। শহর কলকাতায় অন্যরকম ভ্রমণের স্বাদে দেশ তো বটেই বিদেশ থেকেও প্রতিবছর বহু ট্যুরিস্ট তিলোত্তমায় ছুটে আসেন। এ শহর এক অদ্ভুত নস্টাল জিয়ায় মোরা শহর।। তাইতো প্রেমিক-যুগলের কাছে শহর কলকাতা যেন এক আবেগের জায়গা। শহরের অলিগলি আনাচে-কানাচে ছড়িয়ে ছিটিয়ে ইতিহাসের গল্প। তাইতো এবার কলকাতা প্রেমীদের জন্য অভিনব ব্যবস্থা করছে রাজ্য। একটি সিঙ্গেল পাসেই কলকাতার সমস্ত দর্শনীয় স্থান ঘুরতে পারবেন একজন।অর্থাৎ যে টিকিটে আপনি ন্যাশনাল মিউজিয়াম ঘুরতে পারবেন একই টিকিটে আপনি জোড়াসাঁকো ঠাকুর বাড়িও ঘুরে দেখতে পারবেন। তার জন্য আলাদা আলাদা টিকিট কাটতে হবে না। ফলে ট্যুরিস্টদের তো সুবিধা হবেই। সেই সঙ্গে কলকাতার পর্যটনও বাড়তি মাত্রা পাবে। ভ্রমণ প্রিয় বাঙালির কাছে যে এ সংবাদ খুশির হাওয়া বয়ে এনেছে তা বলাই বাহুল্য। তাহলে আর দেরি কিসের শীতের আমেজ গায়ে মেখে আপনিও এবার বেরিয়ে পড়তে পারবেন শহর কলকাতার ভ্রমণের আস্বাদ নিতে।